আসছে থ্রেডসের ওয়েব সংস্করণ
ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্রেডস ব্যবহারকারীদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই সম্ভবত আসতে চলেছে থ্রেডস এর ওয়েব সংস্করণ। খবর রয়টার্স।
টুইটারকে পাল্লা দেওয়ার জন্য থ্রেডস অ্যাপ এনেছে মেটা। উন্মোচনের পর থেকেই জল্পনা ছিলো এই নতুন মাধ্যমের ওয়েব সংস্করণ নিয়ে। কারণ টুইটার বর্তমানে যার নাম ‘এক্স’ সেই মাধ্যমের রয়েছে ওয়েব সংস্করণ। তাই থ্রেডস- এর ক্ষেত্রেও ওয়েব সংস্করণ দ্রুত চালু হওয়া দরকার ছিলো।
অন্যদিকে এখনও টুইটারের অনেক ফিচার নতুন থ্রেডস অ্যাপে নেই। তবে এবার সংস্করণ চালু হওয়ার খবরে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমের সঙ্গে লড়াই করে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টায় রয়েছে থ্রেডস অ্যাপ।
এখনও অবশ্য থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণ চালুর দিনক্ষণ জানা যায়নি। তবে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, খুব তাড়াতাড়িই থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণ চালু হবে।
ডিবিটেক/বিএমটি







